মালদা

বৈষ্ণবনগরে ৪ লক্ষ ৬০ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার দুই

গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ৩৪ নং জাতীয় সড়কের ওপর টাউনশিপ মোড়ের কাছে ২০০০ টাকার নোটের ৪ লক্ষ ৬০ হাজার টাকার
জালনোট সমেত ২ জনকে গ্রেপ্তার করে এন আই এ। এদের একজনের নাম সন্তস মণ্ডল (২৫) ও অপর জনের নাম পিন্তু মণ্ডল (২০)। এদের দুই জনের
বাড়ি কালিয়াচক থানার সাহাবাজপুর এলাকায়। এদের গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার হাতে স্থানান্তরিত করে এন আই এ। শুক্রবার তাদের মালদা জেলা
আদালতে পেশ করা হয়। ধৃতদের ১০ দিনের পুলিসি হেফাজত নেওয়ার আবেদন জানায় বৈষ্ণবনগর থানার পুলিশ বলে জানা যায়। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/HdUUmktiqjg